নির্দেশিকা
দূতাবাসের জন্য ভালো স্কেচ ম্যাপ কেমন হয়
পারিবারিক পুনর্মিলন, স্বামী বা স্ত্রীর ভিসা এবং আরও কিছু আবেদনে জার্মান দূতাবাস ঢাকা সহ অনেক দূতাবাস স্কেচ ম্যাপ চায়। এর উদ্দেশ্য সহজ: দরকার হলে দূতাবাসের কেউ যেন ম্যাপ দেখে ঠিকানাটা খুঁজে পান।
পুরো টিউটোরিয়াল (৫ মিনিট)
দূতাবাস যা দেখতে চায়
একটি পরিচিত জায়গা থেকে (সাধারণত দূতাবাস নিজেই) আপনার ঠিকানা পর্যন্ত পথ, যা অচেনা কেউ পড়েও বুঝতে পারবেন। প্রতিটি ঠিকানার জন্য আলাদা পৃষ্ঠা দিন: বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, স্বামী / স্ত্রীর ঠিকানা, কাজী অফিস বা বিয়ের স্থান।
দূতাবাসের নিয়ম বদলাতে পারে। জমা দেওয়ার আগে দূতাবাসের সর্বশেষ চেকলিস্ট অবশ্যই দেখে নিন। এই টুল কোনো দূতাবাসের সঙ্গে যুক্ত নয়।
চেকলিস্ট: প্রতিটি পৃষ্ঠায় যা থাকবে
- স্পষ্ট শিরোনাম: কোথা থেকে কোথায় (যেমন ‘জার্মান দূতাবাস, ঢাকা থেকে বর্তমান ঠিকানা’)
- পূর্ণ ঠিকানা: নাম, প্রযত্নে, বাড়ি/রাস্তা/গ্রাম, ওয়ার্ড, থানা, পোস্ট অফিস ও পোস্ট কোড, জেলা
- ফোন নম্বর, কার নম্বর ও আপনার সঙ্গে সম্পর্কসহ
- ধাপে ধাপে পথ: কোন বাহনে, কোথা থেকে কোথায়, আনুমানিক কত সময়
- রুটসহ ম্যাপ, পরিচিত মোড় বা স্থাপনার নাম
- Google Maps লিংক ও QR কোড, যাতে এক স্ক্যানেই ঠিকানা খোলে
- মোড়, গেট বা বাড়ির সামনের কয়েকটি ছবি, নম্বর দেওয়া
- লিখিত পথনির্দেশ, ইংরেজিতে (বাংলাসহ দুই ভাষায় দিলে আরও ভালো)
ছবি তোলার পরামর্শ
দিনের আলোয় তুলুন
পরিষ্কার আলোতে সাইনবোর্ড আর রঙ ভালো বোঝা যায়।
যে দিক থেকে মানুষ আসবে, সেদিক থেকে তুলুন
যেভাবে আসতে আসতে জায়গাটা চোখে পড়বে, ছবিটাও তেমন হোক।
চেনার মতো কিছু রাখুন
দোকানের সাইনবোর্ড, মসজিদ, স্কুলের গেট বা বাড়ির নম্বর।
পাশাপাশি (ল্যান্ডস্কেপ) ছবি
পৃষ্ঠায় পাশাপাশি ছবি সবচেয়ে ভালো জায়গা পায়।
মানুষের মুখ ও গাড়ির নম্বর এড়িয়ে চলুন
অন্যের গোপনীয়তাকে সম্মান করুন।
নমুনা পথনির্দেশ
এমন ছোট, সরল বাক্যে লিখুন যাতে অচেনা কেউ পড়েই পথ চিনতে পারেন। টুলটি আপনার ধাপগুলো থেকে এমন অনুচ্ছেদ নিজেই লিখে দেয়।
লিখিত পথনির্দেশ
জার্মান দূতাবাস থেকে সিএনজি বা উবারে কল্যাণপুর বাস স্ট্যান্ড অথবা কমলাপুর রেলস্টেশনে যান। সেখান থেকে বাস বা ট্রেনে ঈশ্বরদী। ঈশ্বরদী রেলস্টেশন থেকে রিকশায় নতুন বাজার মোড় হয়ে শিমুলতলা স্কুল মোড়। মোড় থেকে মসজিদের পশ্চিমে সাদা দোতলা বাড়িটিই বাড়ি ৭।
Written directions
From the German Embassy, take a CNG or Uber to Kallyanpur bus stand or Kamalapur railway station. Travel by bus or train to Ishwardi. From Ishwardi railway station, take a rickshaw via Notun Bazar Mor to Shimultola School Crossing. House 7 is the white two-storey house west of the mosque.
চেকলিস্টের সবকিছু নিজে থেকেই পৃষ্ঠায় চলে আসে
ধাপে ধাপে ফর্ম পূরণ করুন, বাকিটা টুল সাজিয়ে দেবে।
স্কেচ ম্যাপ তৈরি করুন